Admission (Internal) Circular 2018
Esteem Soft Ltd 06 November 2017 Last Updated : 02:12 PM 06 November 2017
Admission (Internal) Circular | অভ্যন্তরীণ ছাত্রী ভর্তি বিজ্ঞপ্তি
২০১৮ শিক্ষাবর্ষে নার্সারি থেকে নবম শ্রেণি পর্যন্ত অভ্যন্তরীণ ছাত্রী ভর্তি প্রসঙ্গে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী এবং অত্র স্কুলের শিক্ষক ও কর্মচারীর কন্যা সন্তানদের নিম্মোক্ত শ্রেণিতে ভর্তির জন্য আগামী ০৬.১১.২০১৭ হতে ১৪.১১.২০১৭ তারিখ পর্যন্ত (সকাল ৮.০০ মিনিট থেকে বেলা ১.৪০ মিনিট) স্কুল অফিস হতে আবেদন পত্র বিতরণ করা হবে। আগ্রহীগণকে প্রতি কার্য দিবসে স্কুল অফিস থেকে ২০০/- (দুই শত) টাকার বিনিময়ে আবেদন ফরম সংগ্রহ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
আবেদন ফরম যথাযথভাবে পূরণকরতঃ দুই কপি ছবি ও অন্যান্য প্রয়োজনীয় কাগজসহ (জন্ম নিবন্ধন সনদ, অর্ধ বার্ষিক/বার্ষিক পরীক্ষার পাঠোন্নতি পত্র ও ছাড়পত্র প্রযোজ্য ক্ষেত্রে) ১৫.১১.২০১৭ তারিখ পর্যন্ত বেলা ২.০০ টার মধ্যে স্কুল অফিসে জমা দিয়ে প্রবেশ পত্র সংগ্রহ করতে হবে।
শ্রেণিঃ নার্সারি ও কেজি | মৌখিক পরীক্ষাঃ ২৯/১১/২০১৭ তারিখ, বুধবার | সকালঃ ০৯.০০ টা ।
১ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময় ০১/১২/২০১৭ তারিখে স্কুলের ওয়েব সাইট/স্কুল অফিস/নোটিশ বোর্ডে দেয়া হবে।
Last Updated : 02:12 PM 06 November 2017
Leave a Reply